• সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আটোয়ারীর গিরাগাঁও কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাতক্ষীরার দেবহাটায় আন্তর্জাতিক নারী দিবস পালিত  ডোমারে মিথ্যা সংবাদ প্রকাশ করায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন ডোমারে পৌর জামায়াত আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খলিফা ওমরের আদর্শ অনুসরণ করে অর্পিত দায়িত্ব পালন করবো… এমপি আবুল কালাম আজাদ আ.লীগ ছত্রছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে দোকানপাট মুখ খুললেন এলাকাবাসি ডোমারে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত নব-নির্বাচিত সংসদ সদস্য মাওঃ আব্দুস সাত্তার এর সংবর্ধনা ডোমার সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমারে আফিফা জান্নাত বালিকা মাদ্রাসায় কুরআনের ছবক প্রদান ডোমারে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর মৃত্যু দাবী চেক প্রদান

কিশোর-কিশোরী ও যুবকদের সুরক্ষা নিশ্চিতকরণে খেলাধুলার আয়োজন

মেহেদী হাসান কাজল, নিজস্ব প্রতিনিধিঃ / ৩৬৬ Time View
Update : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

সাতক্ষীরার দেবহাটায় ব্রেকিং দ্যা সাইলেন্সের আয়োজনে ও টিডিএইচ ফাউন্ডেশনের অর্থায়নে খেলাধুলার মাধ্যমে কিশোর- কিশোরী ও যুবকদের সুরক্ষা নিশ্চিতকরণে ইউনিয়ন পর্যায়ে গ্রামীন খেলাধুলার আয়োজন করা হয়েছে। ৪ নভেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দেবহাটার টাউনশ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে সারাদিন ব্যাপি বিভিন্ন খেলাধুলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধন করেন দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল।খেলাধুলা শেষে বিকাল সাড়ে ৩টায় সমাপনী ও পুরষ্কার বিতরন অনুষ্ঠানে দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। ব্রেকিং দ্য সাইলেন্সের উপজেলা কো-অর্ডিনেটর শেখ সোহেল মাহমুদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম, দেবহাটা উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক আফছার আলী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ফারুক মাহবুবুর রহমান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজল, ব্রেকিং দ্যা সাইলেন্সের এমএইচপিএসএস অফিসার বিল্লাল হোসেন, কমিউনিটি ফ্যাসিলেটেটর শাহরিয়ার হোসেন সোহান ও শাহানারা পারভিন সুমি প্রমুখ। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা তার বক্তব্যে বলেন, গ্রামীন খেলাধুলা আমাদের সংস্কৃতির অংশ। সেই ঐতিহ্যকে ধরে রাখতে এধরনের আয়োজন অবশ্যই প্রশংসার দাবীদার, শিশুর সর্বোচ্চ নিরাপত্তা বজায় রেখে নিরাপদ খেলাধুলার মাধ্যমে শিশুরা কিভাবে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমিয়ে আনতে পারে এবং তাদের মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলা গুরুত্ব নিয়ে কাজ করে সে বিষয়ে এধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া গ্রামীন খেলাধুলার মাধ্যমে আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরে শিশু ও যুবকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও নেতৃত্বের গুনাবলী বিকশিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd