• সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আটোয়ারীর গিরাগাঁও কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাতক্ষীরার দেবহাটায় আন্তর্জাতিক নারী দিবস পালিত  ডোমারে মিথ্যা সংবাদ প্রকাশ করায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন ডোমারে পৌর জামায়াত আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খলিফা ওমরের আদর্শ অনুসরণ করে অর্পিত দায়িত্ব পালন করবো… এমপি আবুল কালাম আজাদ আ.লীগ ছত্রছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে দোকানপাট মুখ খুললেন এলাকাবাসি ডোমারে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত নব-নির্বাচিত সংসদ সদস্য মাওঃ আব্দুস সাত্তার এর সংবর্ধনা ডোমার সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমারে আফিফা জান্নাত বালিকা মাদ্রাসায় কুরআনের ছবক প্রদান ডোমারে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর মৃত্যু দাবী চেক প্রদান

আশাশুনি মডেল মসজিদে জুম্মা নামাজ উদ্বোধন

বিএম আলাউদ্দীন, নিজস্ব প্রতিনিধিঃ / ৩০০ Time View
Update : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

আশাশুনি মডেল মসজিদ জুম্মা নামাজ আদায়ের মধ্যদিয়ে উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২১নভেম্বর) জুম্মার নামাজে ইমামতির মাধ্যমে মসজিদে নামাজ আদায়ের উদ্বোধন করেন, প্রখ্যাত শিক্ষাবিদ ও আলেমে দ্বীন হাফেজ মুফতি মোহাদ্দিস মাওঃ রবিউল বাশার।

ইসলামিক ফাউন্ডেশনের আশাশুনি উপজেলা ফিল্ড সুপার ভাইজার মাওঃ আছাদুল্লাহর সঞ্চালনায় খুৎবা পূর্ব আলোচনায় অংশ নেন, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম পিপিএম (বার), মোহাদ্দিস রবিউল বাশার, এড. আঃ সোবহান মুকুল, নূরুল আফছার মোর্তজা, উপাধ্যক্ষ আঃ সবুর ও মাওঃ আবু বক্কর ছিদ্দিক। নামাজে ইমামতি করেন, ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর ছিদ্দিক। খুৎবা ও দোয়া পরিচালনা করেন, হাফেজ মোহাদ্দিস রবিউল বাশার। এসময় ডিআই-১ মনিরুল ইসলাম, সিনিঃ সহকারী পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) বায়েজিদ ইসলাম, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুল আরেফিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল ওয়াদুদ, মসজিদ কমিটির সভাপতি উপজেলা ভেটেনারী সার্জন ডাঃ আঃ সালাম, আশাশুনি প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আলেম-ওলামা, বীর মুক্তিযোদ্ধাবৃন্দসহ সর্বস্তরের মুসল্লিবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd