• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত নব-নির্বাচিত সংসদ সদস্য মাওঃ আব্দুস সাত্তার এর সংবর্ধনা ডোমার সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমারে আফিফা জান্নাত বালিকা মাদ্রাসায় কুরআনের ছবক প্রদান ডোমারে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর মৃত্যু দাবী চেক প্রদান ডোমারে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর মৃত্যু দাবী চেক প্রদান ডোমারে পূর্ব শত্রুতার জেরধরে প্রতিবন্ধি বৃদ্ধকে পিটিয়ে আহত তারেক রহমান বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় ডোমারে হরিণচড়া ইউনিয়ন যুবদলের দোয়া মাহফিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডোমার থানা পুলিশের বিশেষ ব্রিফিং ডোমারে নির্বাচনী প্রচারনার শেষ দিনে জমে উঠেছে ভোটের বাজার চিতলমারিতে কিশোরীদের জীবন দক্ষতা প্রশিক্ষণ সেশন অনুষ্ঠিত

আশাশুনি প্রেস ক্লাবে সাধারণ পরিষদের সভা ও নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

বি এম আলাউদ্দীন, নিজস্ব প্রতিনিধিঃ / ৫৫ Time View
Update : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
আশাশুনি প্রেস ক্লাবে সাধারণ পরিষদের সভা ও নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

আশাশুনি প্রেসক্লাবে সাধারণ পরিষদের সভা ও নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) আশাশুনি প্রেস ক্লাবে এ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রেসক্লাবের সদ্য বিদায়ী সভাপতি জি এম আল ফারুকের সভাপতি প্রথম অধিবেশনে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি জিএম মুজিবুর রহমান, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি এস এম আহসান হাবিব, সিনিয়র সহ-সভাপতি আব্দুল আলিম, সহ-সভাপতি আলী নেওয়াজ, যুগ্মসাধারণ সম্পাদক সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, দপ্তর সম্পাদক শেখ বাদশা। আলোচনা সভা শেষে বিদায়ী সভাপতি জি এম আল ফারুক নব নির্বাচিত সভাপতি এস কে হাসানসহ নব নির্বাচিত কর্মকর্তা ও কমিটির কাছে দায়িত্ব ও ডকুমেন্ট তুলে দিয়ে ক্ষমতা হস্তান্তর করেন।
জোহরের সালাত ও মধ্যহ্ন ভোজের বিরতি শেষে দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন, নব নির্বাচিত সভাপতি এস কে হাসান। নব নির্বাচিত সাধারণ সম্পাদক আকাশ হোসেনের সঞ্চালনায় এসময় নব নির্বাচিত কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দ ও অন্যান্য সদস্যবৃন্দ বক্তব্য রাখেন। সভায় সাংগঠনিক ও বিবিধ আলোচ্য বিষয়সহ পিকনিক, নববর্ষের ক্যালেন্ডার প্রকাশসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd