• সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আটোয়ারীর গিরাগাঁও কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাতক্ষীরার দেবহাটায় আন্তর্জাতিক নারী দিবস পালিত  ডোমারে মিথ্যা সংবাদ প্রকাশ করায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন ডোমারে পৌর জামায়াত আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খলিফা ওমরের আদর্শ অনুসরণ করে অর্পিত দায়িত্ব পালন করবো… এমপি আবুল কালাম আজাদ আ.লীগ ছত্রছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে দোকানপাট মুখ খুললেন এলাকাবাসি ডোমারে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত নব-নির্বাচিত সংসদ সদস্য মাওঃ আব্দুস সাত্তার এর সংবর্ধনা ডোমার সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমারে আফিফা জান্নাত বালিকা মাদ্রাসায় কুরআনের ছবক প্রদান ডোমারে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর মৃত্যু দাবী চেক প্রদান

আশাশুনির মহেশ্বরকাটিতে কাজী আলাউদ্দীনের নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ

বিএম আলাউদ্দীন, নিজস্ব প্রতিনিধিঃ / ৩০৮ Time View
Update : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আশাশুনির বুধহাটা ইউনিয়নে বিএনপির পক্ষ থেকে নির্বাচনী প্রচারনা ও লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্ববর) সকালে উপজেলার মহেশ্বরকাটি মৎস্য সেটে লিফলেট বিতরণ ও পথ সভা করা হয়।

প্রথমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। জাতীয় সংসদের সাবেক এমপি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাতক্ষীরা-৩ আসনের বিএনপি মনোনীত ধানেরশীষ প্রতিকের প্রার্থী কাজী আলাউদ্দীন লিফলেট বিতরণ করেন। এসময় তিনি ব্যবসায়ী, ক্রেতা সাধারণ ও পথচারীদের হাতে লিফলেট তুলে দেন এবং তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। লিফলেট বিতরণ শেষে বাজারের মেইন সড়কে পথ সভা অনুষ্ঠিত হয়। প্রার্থী কাজী আলাউদ্দীন পথ সভায় বক্তব্য রাখেন। তিনি বলেন, আমি কালিগঞ্জ ও দেবহাটা আসনে এমপি ছিলাম। সে সময় আমি এলাকার সকল অবকাঠামো, রাস্তাঘাট, স্কুল কলেজ মাদ্রাসা, কালভার্ট, সকল কাচা রাস্তার পাকা করেছিলাম। আমি মুক্তিযুদ্ধ চলাকালে আশাশুনির অলিতে গলিতে যুদ্ধ করেছিলাম, আন্দোলনের সময় অনেক দিন আশাশুনিতে কাটিয়েছি। আমি এমপি নির্বাচিত হলে আশাশুনির কোন রাস্তা কাচা থাকবেনা, মসজিদ, মন্দির, স্কুল কলেজ বিদ্যুৎ এর উন্নয়ন করা হবে। বেড়ী বাঁধ বিশ্বের সব চেয়ে টেকসই করা হবে। এসময় ইউনিয়ন বিএনপি নেতা তুহিন উল্লাহ তুহিন, ডাঃ জাহাঙ্গীর হোসেন টুকুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।
এসময় আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম, সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, সাবেক যুগ্ম আহবায়ক শেখ আঃ রশিদ, শওকত হোসেন, রবিউল আওয়াল ছোট, নূরুল হক খোকন, উপজেলা যুব দলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, কৃষক দলের আহবায়ক লিয়াকত হোসেন, সদস্য সচিব আঃ কাদের, শ্রমিক দলের আহবায়ক নূরুল ইসলাম, সদস্য সচিব রুহুল আমিন, ছাত্রদলের সিনিঃ যুগ্ম আহবায়ক আছাদ প্রমুখ তার সাথে ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd