• সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আটোয়ারীর গিরাগাঁও কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাতক্ষীরার দেবহাটায় আন্তর্জাতিক নারী দিবস পালিত  ডোমারে মিথ্যা সংবাদ প্রকাশ করায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন ডোমারে পৌর জামায়াত আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খলিফা ওমরের আদর্শ অনুসরণ করে অর্পিত দায়িত্ব পালন করবো… এমপি আবুল কালাম আজাদ আ.লীগ ছত্রছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে দোকানপাট মুখ খুললেন এলাকাবাসি ডোমারে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত নব-নির্বাচিত সংসদ সদস্য মাওঃ আব্দুস সাত্তার এর সংবর্ধনা ডোমার সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমারে আফিফা জান্নাত বালিকা মাদ্রাসায় কুরআনের ছবক প্রদান ডোমারে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর মৃত্যু দাবী চেক প্রদান

আশাশুনির বুধহাটায় বিভিন্ন স্থানে এমপি প্রার্থী রবিউল বাশারের নির্বাচনী গণ সংযোগ ও পথসভা

বি এম আলাউদ্দীন, নিজস্ব প্রতিনিধিঃ / ১০৪ Time View
Update : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় শুরা সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে  নির্বাচনী গণ সংযোগ  ও পথসভা করা হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) উপজেলার বুধহাটা ইউনিয়নে পৃথক পৃথকভাবে বিভিন্ন স্থানে এ গণ সংযোগ ও পথসভা করেছেন।
ইউনিয়ন আমির মাওঃ আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ রবিউল ইসলামের সঞ্চালনায় বিকাল ৩টায় ইউনিয়নের বেউলা গাজির মাঠে শত শত মহিলার উপস্থিতিতে এক বিশাল মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, সেক্রেটারি মাওঃ আনওয়ারুল হক, সহ সেক্রেটারী ডাক্তার রোকনুজ্জামান, অফিস সেক্রেটারি মাওঃ রুহুল কুদ্দুস, উপজেলা মহিলা সভানেত্রী শরিফা মনির প্রমুখ।
এর পর বুধহাটা করিম সুপার মার্কেট থেকে শত শত মোটর সাইকেল নিয়ে গণ সংযোগটি শুরু হয়ে গাজীর মাঠ, নৈকাটি, চিলেডাঙ্গা, শ্বেতপুর, উত্তর চাপড়া, মধ্যম চাপড়া গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় বুধহাটা করিম সুপার মার্কেট গিয়ে শেষ হয়। গনসংযোগটি যাওয়ার পথে রাস্তার দুই ধার দিয়ে নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ, বিভিন্ন শ্রেনীর মানুষ দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থীকে হাত নেড়ে স্বাগত জানায়। এ সময় পুরো এলাকাটি দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা শ্লোগানে মুখরিত হয়ে ওঠে।
বিকাল ৪টায় চাপড়া বাস স্ট্যান্ডে ও সন্ধ্যা ৬টায় বুধহাটা করিম সুপার মার্কেট পৃথক দুটি বিশাল নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আমির মাওঃ আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে ও সেক্রেটারি রবিউল ইসলামের সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুহাদ্দিস রবিউল বাশার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য এ্যাডঃ আব্দুস সোবহান মুকুল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান মাওঃ আবু বক্কার সিদ্দিক, সেক্রেটারি প্রফেসর আব্দুল গফফার, উপজেলা আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমির মাওঃ নুরুল আবছার মুরতাজা, সেক্রেটারি মাওঃ আনওয়ারুল হক, সহ সেক্রেটারী ডাক্তার রোকনুজ্জামান, অফিস সেক্রেটারি মাওঃ রুহুল কুদ্দুস, বাইতুলমাল সেক্রেটারি মাওঃ শহিদুল ইসলাম, বুধহাটা ইউপি চেয়ারম্যান প্রার্থী এ্যাডভোকেট শহিদুল ইসলাম, হাফেজ বিল্লাল হোসেন, ইউপি সদস্য শীষ মোহাম্মাদ জেরী, প্রভাষক দীপ্র কুমার মন্ডল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd