• সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি এজেন্ট ব্যাংকিং-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আটোয়ারীর গিরাগাঁও কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাতক্ষীরার দেবহাটায় আন্তর্জাতিক নারী দিবস পালিত  ডোমারে মিথ্যা সংবাদ প্রকাশ করায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন ডোমারে পৌর জামায়াত আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খলিফা ওমরের আদর্শ অনুসরণ করে অর্পিত দায়িত্ব পালন করবো… এমপি আবুল কালাম আজাদ আ.লীগ ছত্রছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে দোকানপাট মুখ খুললেন এলাকাবাসি ডোমারে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত নব-নির্বাচিত সংসদ সদস্য মাওঃ আব্দুস সাত্তার এর সংবর্ধনা ডোমার সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমারে আফিফা জান্নাত বালিকা মাদ্রাসায় কুরআনের ছবক প্রদান

আশাশুনির গদাইপুর সংযোগ সড়কের সংস্কার কাজ উদ্বোধন

বি এম আলাউদ্দীন, নিজস্ব প্রতিনিধিঃ / ৬৭ Time View
Update : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
আশাশুনির গদাইপুর সংযোগ সড়কের সংস্কার কাজ উদ্বোধন

আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের গদাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে গদাইপুর খেয়াঘাট পর্যন্ত প্রায় ২০০০ ফিট সংযোগ সড়কের সংস্কার কাজ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কাজের শুভ উদ্বোধন করেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, খাজরা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: সাইফুল ইসলাম (বাচ্চু), ফ্রেন্ডশিপ-নবপল্লব প্রকল্প, শ্যামনগর ও আশাশুনির উপজেলা কো-অর্ডিনেটর দীপঙ্কর সাহা, প্রধান শিক্ষক আবু তাহের হোসেন। এছাড়া প্রকল্পের কমিউনিটি মোবিলাইজেশন অফিসার হরিদাস বর্মন, এটি এম আতাউর রহমান, আব্দুল্লাহ আল মাহমুদ রিয়াজ ও সাংবাদিক বৃন্দসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন। বৃটিশ হাই কমিশন এর আর্থিক সহযোগিতায় ফ্রেন্ডশিপ- নবপল্লব প্রকল্পটি কেয়ার বাংলাদেশের কনসোর্টিয়াম পার্টনারের মাধ্যমে উপকুলীয় এলাকার মানুষের দুর্যোগ সহনশীল সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে অনেকগুলো কাজের মধ্যে সংযোগ সড়কের সংস্কার কাজ একটি অন্যতম গুরুত্বপুর্ন কাজ।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম বলেন, ফ্রেন্ডশিপ-নবপল্লব প্রকল্পটি যে উদ্যোগ নিয়েছেন তা খুবই ভাল, কেননা এই রাস্তাটির সংস্কার আরো অনেক আগে করা উচিত ছিলো কিন্তু অর্থাভাবে করা হয় নাই, কিন্তু ফ্রেন্ডশিপ সেটা করে দিচ্ছে যা এলাকার মানুষের উপকারে আসবে। আমরা উপজেলা প্রশাসন থেকে ফ্রেন্ডশিপকে সর্বপ্রকার সহযোগিতা অব্যাহত রাখব।
উল্লেখ্য ফ্রেন্ডশিপ-নবপল্লব প্রকল্পটি মুলত আশাশুনি উপজেলার ৩টি (খাজরা, আনুলিয়া ও প্রতাপনগর) ইউনিয়নে কার্যক্রম পরিচালনা করে আসছে। মুলত এই প্রকল্পের মাধ্যমে দুর্যোগ সহনশীল ঘরবাড়ী নির্মানে সহায়তা প্রদান, ক্লাইমেট রেজিলেন্স সাইক্লোন সেন্টার নির্মান, উদ্যেক্তা তৈরি, ক্লাইমেট রেজিলেন্স ক্যাটেল সেড নির্মান, সংযোগ রোড সংস্কারসহ বিভিন্ন ধরনের ক্লাইমেট এ্যাকশন কার্যক্রম পরিচালনা করে আসছে। নবপল্লব প্রকল্পটি সাতক্ষীরা ও খুলানা জেলার উপকুলীয় অঞ্চলে দুর্যোগ সহনশীলতা বৃদ্ধির বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd