• সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি এজেন্ট ব্যাংকিং-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আটোয়ারীর গিরাগাঁও কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাতক্ষীরার দেবহাটায় আন্তর্জাতিক নারী দিবস পালিত  ডোমারে মিথ্যা সংবাদ প্রকাশ করায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন ডোমারে পৌর জামায়াত আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খলিফা ওমরের আদর্শ অনুসরণ করে অর্পিত দায়িত্ব পালন করবো… এমপি আবুল কালাম আজাদ আ.লীগ ছত্রছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে দোকানপাট মুখ খুললেন এলাকাবাসি ডোমারে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত নব-নির্বাচিত সংসদ সদস্য মাওঃ আব্দুস সাত্তার এর সংবর্ধনা ডোমার সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমারে আফিফা জান্নাত বালিকা মাদ্রাসায় কুরআনের ছবক প্রদান

আশাশুনিতে ভোট কেন্দ্র পরিদর্শন করলেন ইউএনও সাইদুজ্জামান হিমু

বি এম আলাউদ্দীন, নিজস্ব প্রতিনিধিঃ / ১২০ Time View
Update : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
আশাশুনিতে ভোট কেন্দ্র পরিদর্শন করলেন ইউএনও সাইদুজ্জামান হিমু

আশাশুনিতে জাতীয় সংসদ নির্বাচনের ভোট কেন্দ্র পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান হিমু। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বড়দল ইউনিয়নের উত্তর বড়দল সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ বড়দল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফকরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন তিনি। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্থাপিত ভোট কেন্দ্রগুলোর সামগ্রিক প্রস্তুতি কেমন আছে বিষয়গুলো খতিয়ে দেখতে ধারাবাহিকভাবে পরিদর্শন করা হচ্ছে। পরিদর্শনকালে কেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা, কক্ষ বিন্যাস, ভোটগ্রহণের পরিবেশ, উপকরণ সংরক্ষণ কক্ষ এবং প্রবেশপথের সুবিধাসহ সবকিছুই তিনি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেন। তিনি আরও জানান, সামনে নির্বাচন। ভোট কেন্দ্রগুলো কি অবস্থায় আছে সেটি খোঁজ নিতেই মূলত পরিদর্শন করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো মেরামত করার প্রয়োজন আছে কি-না সেগুলোও খতিয়ে দেখা হচ্ছে। যাতায়াতের ব্যবস্থা কেমন আছে সেটাও খোঁজ নেয়া হচ্ছে। যাতে করে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করা যায়। একই সঙ্গে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এসব বিষয়ে কেন্দ্রভিত্তিক সব ধরনের ব্যবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। সবশেষে বড়দল ইউনিয়ন পরিষদের দশ দিনব্যাপী ২০২৫ এর মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে ৪০ জন পুরুষ ও ২৪ জন মহিলা সহ মোট ৬৪ জন প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। পরিদর্শন কালে নির্বাচন কর্মকর্তা ওয়াহিদ মুরাদ, বড়দল ইউপি সচিব মনজুর আলম, গ্রাম পুলিশ বৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd