• সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি এজেন্ট ব্যাংকিং-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আটোয়ারীর গিরাগাঁও কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাতক্ষীরার দেবহাটায় আন্তর্জাতিক নারী দিবস পালিত  ডোমারে মিথ্যা সংবাদ প্রকাশ করায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন ডোমারে পৌর জামায়াত আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খলিফা ওমরের আদর্শ অনুসরণ করে অর্পিত দায়িত্ব পালন করবো… এমপি আবুল কালাম আজাদ আ.লীগ ছত্রছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে দোকানপাট মুখ খুললেন এলাকাবাসি ডোমারে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত নব-নির্বাচিত সংসদ সদস্য মাওঃ আব্দুস সাত্তার এর সংবর্ধনা ডোমার সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমারে আফিফা জান্নাত বালিকা মাদ্রাসায় কুরআনের ছবক প্রদান

আশাশুনিতে নারী ও কিশোরী স্বেচ্ছাসেবক দলের মধ্যে উপকরণ বিতরণ

বিএম আলাউদ্দীন, নিজস্ব প্রতিনিধিঃ / ৩১৪ Time View
Update : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

সাতক্ষীরার আশাশুনিতে নারী ও কিশোরী স্বেচ্ছাসেবক দলগুলোর মধ্যে পূর্ব সতর্কতা, অনুসন্ধান ও উদ্ধার এবং প্রাথমিক চিকিৎসা উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় উপকূলীয় জনগোষ্ঠীর, বিশেষত নারীদের জলবায়ু পরিবর্তনজনিত লবণাক্ততা ও দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় অভিযোজন সক্ষমতা বৃদ্ধি করতে জেন্ডার রেস্পন্সিভ কোস্টাল এডাপটেশন (জিসিএ) প্রকল্প উপকূলীয় খুলনা ও সাতক্ষীরা জেলায় নারী ও কিশোরী স্বেচ্ছাসেবক দলগুলোর মধ্যে পূর্ব সতর্কতা, অনুসন্ধান ও উদ্ধার এবং প্রাথমিক চিকিৎসা উপকরণ সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির কারিগরি সহায়তায়, গ্রীন ক্লাইমেট ফান্ড এবং বাংলাদেশ সরকার অর্থায়িত এই প্রকল্পটি বাস্তবায়ন করছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ প্রকল্পটির বাস্তবায়ন অংশীদার হিসেবে কাজ করছে।
বিতরণকৃত সামগ্রীগুলোর মধ্যে রয়েছে পূর্ব সতর্কতা কিট, উদ্ধার সরঞ্জাম ও প্রাথমিক চিকিৎসা উপকরণ। এসব সামগ্রী নারী স্বেচ্ছাসেবক দলগুলোকে দুর্যোগের সময় দ্রুত পদক্ষেপ নিতে, জলবায়ু ঝুঁকির তথ্য সম্প্রচারে এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করবে। এ উদ্যোগ স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সক্ষমতা বৃদ্ধি করবে এবং উপকূলীয় নারীদের দীর্ঘমেয়াদি অভিযোজন ক্ষমতা জোরদার করবে। খুলনা ও সাতক্ষীরার পাঁচটি উপজেলায়- কয়রা, পাইকগাছা, আশাশুনি, দাকোপ ও শ্যামনগরে পর্যায়ক্রমে উপকরণ বিতরন করা হবে। ৫টি উপজেলার অন্তর্গত ৩৯টি ইউনিয়নের ১০১টি ওয়ার্ডে ১০১টি প্রশিক্ষিত নারী স্বেচ্ছাসেবক দল এই সামগ্রী পাবে। যারা দুর্যোগ পূর্বপ্রস্তুতি, পূর্ব সতর্কতা প্রচার ও জরুরি সহায়তা কার্যক্রমে তাদের শেখা দক্ষতা প্রয়োগ করবে। প্রকল্পটি ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর সঙ্গে অংশীদারিত্বে নারী স্বেচ্ছাসেবকদের সক্ষমতা বৃদ্ধি করেছে। সিপিপি নিয়মিত প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময় এবং সচেতনতা কর্মশালার মাধ্যমে সদস্যদের পূর্ব সতর্কতা, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে দক্ষতা বৃদ্ধি করেছে। উপকরণ বিতরন অনুষ্ঠানের অংশ হিসেবে সিপিপির উপ-পরিচালক মোঃ আলমগীর হোসেন উপস্থিত স্বেচ্ছাসেবকবৃন্দকে উপকরণ পরিচিতি, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ সম্পর্কে সংক্ষিপ্ত ওরিয়েন্টেশন প্রদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সাল আহমেদ। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ইউএনডিপির জাতীয় প্রকল্প পরিচালক মোঃ আব্দুল হান্নান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিবৃন্দ সকল স্বেচ্ছাসেবক দলের মাঝে উপকরণের ট্রাংকের চাবি হস্তান্তর করেন।
উল্লেখ্য, প্রকল্পটি উপকূলীয় এলাকার প্রায় ১লাক্ষ ৩০হাজার নারী ও পরিবারের জীবনমান উন্নয়নে কাজ করছে, যাতে তারা জলবায়ু সহনশীল জীবিকা গড়ে তুলতে পারে এবং পান করার জন্য নিরাপদ পানি পায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd