• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত নব-নির্বাচিত সংসদ সদস্য মাওঃ আব্দুস সাত্তার এর সংবর্ধনা ডোমার সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমারে আফিফা জান্নাত বালিকা মাদ্রাসায় কুরআনের ছবক প্রদান ডোমারে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর মৃত্যু দাবী চেক প্রদান ডোমারে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর মৃত্যু দাবী চেক প্রদান ডোমারে পূর্ব শত্রুতার জেরধরে প্রতিবন্ধি বৃদ্ধকে পিটিয়ে আহত তারেক রহমান বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় ডোমারে হরিণচড়া ইউনিয়ন যুবদলের দোয়া মাহফিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডোমার থানা পুলিশের বিশেষ ব্রিফিং ডোমারে নির্বাচনী প্রচারনার শেষ দিনে জমে উঠেছে ভোটের বাজার চিতলমারিতে কিশোরীদের জীবন দক্ষতা প্রশিক্ষণ সেশন অনুষ্ঠিত

আশাশুনিতে থানা পুলিশের অভিযানে ছয় জুয়াড়ীসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

বি এম আলাউদ্দীন, নিজস্ব প্রতিনিধিঃ / ৮৩ Time View
Update : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
আশাশুনিতে থানা পুলিশের অভিযানে ছয় জুয়াড়ীসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

আশাশুনিতে থানা পুলিশের বিশেষ অভিযানে ছয় জুয়াড়ীসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বুধবার দিবাগত গভীর রাতে আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খান নিজে ও থানার সেকেন্ড অফিসার এসআই রাশেদুজ্জামান অভিযান চালিয়ে শোভনালী ইউনিয়নের মোঃ আশরাফুল এর চায়ের দোকান থেকে বৈকরঝুটি গ্রামের মৃত কৃষ্ণপদ সরকারের ছেলে প্রশান্ত সরকার (৫৬), মৃত কোমল কৃষ্ণ সরকারের ছেলে মানিক সরকার (৪৬), ফজর আলী গাজীর ছেলে আবু হাসান গাজী (৪২), আঃ গফুর সরদারের ছেলে সেলিম রেজা (৩২)। শোভনালী গ্রামের মৃত সোহেল উদ্দিন সরদারের ছেলে মুজিবর সরদার (৫৬) ও মৃত জামাল উদ্দিন সরদারের ছেলে আকবর আলী (৪৭)কে গ্রেফতার করেন। এ সংক্রান্তে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারা
আশাশুনি থানায় (৭)২০/০১/২৬ মামলার রুজু করা হয়েছে। এছাড়া একই রাতে এএসআই আব্দুস সালাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে বড়দল ইউনিয়নের বিশিষ্ট মাদক ব্যবসায়ী আইয়ুব আলীর ছেলে মোঃ সাকিবুল ইসলাম সজলকে ৯০ গ্রাম গাঁজা সহ বড়দল বাজার থেকে আটক করেন। এ সংক্রান্তে আশাশুনি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) সারনির ১৯(ক) ধারায় (৬) ১৯/০১/২৬ মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd