ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান হিমু ১৫টি ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার খাজরা, আনুলিয়া ও প্রতাপনগর ইউনিয়নের দূর্গম ও ঝুকিপূর্ণ কেন্দ্র চাকলা, দিঘলার আইট সহ মোট ১৫ ভোট কেন্দ্র পরিদর্শন করে সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন। পরিদর্শন করে মতবিনিময়কাল তিনি বলেন, ভোট কেন্দ্রে যাতায়াতের রাস্তা নির্মাণ-সংস্কার সহ সিসি টিভি সংযোগের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার দিকনির্দেশনা প্রদান করেন দেন। আপনাদের নিরাপত্তা এবং সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন অঙ্গীকারবদ্ধ। তিনি আরও বলেন, বর্তমানে আশাশুনিতে নির্বাচনীয় পরিবেশ শান্তিপূর্ণভাবে বজায় রাখা হবে। ভোটকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হবে। এমনকি নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে। এছাড়া ভোটকেন্দ্রগুলো নিয়মিত পর্যবেক্ষণের আওতায় থাকবে বলে তিনি জানান। আপনারা সবাই নির্বিঘ্নে ভোট প্রদান করতে যাবেন। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে আপনারা সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসনকে অবহিত করবেন। দূর্গম এলাকার রাস্তাসমূহ সংস্কার হলে এলাকাবাসী ও শিক্ষার্থীদের যাতায়াতের ব্যবস্থাও সুগম হবে বলে তিনি জানান। সবশেষে প্রতাপনগর ইউনিয়নের জরাজীর্ণ রাস্তা পরিদর্শন করেন তিনি।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আমিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।