• সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আটোয়ারীর গিরাগাঁও কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাতক্ষীরার দেবহাটায় আন্তর্জাতিক নারী দিবস পালিত  ডোমারে মিথ্যা সংবাদ প্রকাশ করায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন ডোমারে পৌর জামায়াত আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খলিফা ওমরের আদর্শ অনুসরণ করে অর্পিত দায়িত্ব পালন করবো… এমপি আবুল কালাম আজাদ আ.লীগ ছত্রছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে দোকানপাট মুখ খুললেন এলাকাবাসি ডোমারে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত নব-নির্বাচিত সংসদ সদস্য মাওঃ আব্দুস সাত্তার এর সংবর্ধনা ডোমার সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমারে আফিফা জান্নাত বালিকা মাদ্রাসায় কুরআনের ছবক প্রদান ডোমারে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর মৃত্যু দাবী চেক প্রদান

আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন

বি এম আলাউদ্দীন, নিজস্ব প্রতিনিধিঃ / ৮৮ Time View
Update : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন

সাতক্ষীরার আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ দিবস পালন করা হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা, অদম্য নারী পুরস্কার ও ঋণের চেক প্রদান করা হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমু। সভায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিরুল ইমলাম, আইসিটি কর্মকর্তা আক্তার ফারুক বিল্লাল, অবঃ শিক্ষক কামরুন্নাহার প্রমুখ আলোচনা রাখেন। আরও উপস্থিত ছিলেন, ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসুচির আশাশুনি শাখার কর্মসুচি সংগঠক সুরাইয়া খাতুন ও পারুল আক্তার। সভায় শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী রেহেনা আক্তার, সফল নারী ভদ্রা রানী মন্ডল ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় মর্জিনা খাতুনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd