• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত নব-নির্বাচিত সংসদ সদস্য মাওঃ আব্দুস সাত্তার এর সংবর্ধনা ডোমার সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমারে আফিফা জান্নাত বালিকা মাদ্রাসায় কুরআনের ছবক প্রদান ডোমারে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর মৃত্যু দাবী চেক প্রদান ডোমারে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর মৃত্যু দাবী চেক প্রদান ডোমারে পূর্ব শত্রুতার জেরধরে প্রতিবন্ধি বৃদ্ধকে পিটিয়ে আহত তারেক রহমান বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় ডোমারে হরিণচড়া ইউনিয়ন যুবদলের দোয়া মাহফিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডোমার থানা পুলিশের বিশেষ ব্রিফিং ডোমারে নির্বাচনী প্রচারনার শেষ দিনে জমে উঠেছে ভোটের বাজার চিতলমারিতে কিশোরীদের জীবন দক্ষতা প্রশিক্ষণ সেশন অনুষ্ঠিত

আশাশুনিতে অনুষ্ঠিত হলো স্বপ্ন সারথিদের স্বপ্নের মেলা

নিজেস্ব প্রতিনিধিঃ / ৫৮৮ Time View
Update : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
আশাশুনিতে অনুষ্ঠিত হলো স্বপ্ন সারথিদের স্বপ্নের মেলা
স্বপ্ন সারথিদের স্বপ্নের মেলায় উপস্থিত কিশোরীরা

সাতক্ষীরার আশাশুনিতে কিশোরীদের ২বছর ব্যাপী জীবন দক্ষতা প্রশিক্ষন “নিজেকে জানি জীবন গড়ি” এই স্বপ্নকে ধারণ করে অনুষ্ঠিত হলো স্বপ্নসারথি কিশোরীদের স্বপ্নের মেলা ২০২৫। উপজেলার আশাশুনি সদর ইউনিয়নের সোদকনা, আদালতপুর, দুর্গাপুর ও কদন্ডা স্বপ্নসারথি দল, বড়দল ইউনিয়নের উত্তর বড়দল, দক্ষিণ বড়দল ও বুড়িয়া স্বপ্নসারথি দল, আনুলিয়া ইউনিয়নের উত্তর একসরা ও মধ্য একসরা এবং খাজরা ইউনিয়নের চেউটিয়া স্বপ্ন সারথি দলে এ স্বপ্নের মেলা অনুষ্ঠিত হয়।

ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসুচির আওতাধীন “জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন” কর্মকান্ডের উদ্যোগে উপজেলাধীন ১০টি স্বপ্নসারথি দলে এ স্বপ্নের মেলা অনুষ্ঠিত হয়েছে। সপ্তাহ জুড়ে এ মেলায় কিশোরীরা বাল্যবিবাহ রোধে নিজ নিজ চিত্রকর্ম দিয়ে তিনটি করে স্বপ্নের স্টল সাজিয়ে নেচে গেয়ে আনন্দ উল্লাসে  তাদের আগামীর স্বপ্ন ফুটিয়ে তোলে।

কিশোরীদের আয়াজনে এ স্বপ্নের মেলায় উপস্থিত থেকে মেলা পরিচালনা করেন ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসুচির আশাশুনি উপজেলার সমন্বিত উন্নয়ন অফিসার পলাশ মিয়া, কর্মসুচি সংগঠক কামরুল হাসান, সুমন শেখ, সুরাইয়া খাতুন, আব্দুল্লাহ মোড়ল, তাসিন হোসাইন সাব্বির, শেখ হাসিবুল ইসলাম, মনিরুল ইসলাম। রিজিওনাল ম্যানেজার সুমন চন্দ্র দে ও স্পেশালিষ্ট নয়ন কুমার ঘোষ-র দিক নির্দেশনায় মেলা পরিচালনার সার্বিক তত্বাবধান করেন এলাকা ব্যবস্থাপক আছাদুল ইসলাম।

উল্লেখ্য, স্বপ্নসারথি দল হলো ব্র্যাকের উদ্যোগে এলাকায় বাল্যবিবাহ রোধে ১৩ থেকে ১৭ বছর বয়সী কিশোরীদের সংগঠন। আশাশুনি উপজেলায় এরকম ১০টি দল রয়েছে। প্রতিটি দলে ২৫জন করে কিশোরী রয়েছে। প্রতি মাসেই প্রতিটি দলে ১টি করে জীবন দক্ষতা মূলক সেশন অনুষ্ঠিত হয়। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে এর যাত্রা শুরু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd