নওগাঁর আত্রাইয়ে লন্ড্রি নাপিত, সেলুন, চর্মকার ও পরিচ্ছন্নকর্মীদের সঙ্গে জামায়াত প্রার্থী মতবিনিময় সভা করেছেন ৪নং পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নওগাঁ-৬ (আত্রাই রাণীনগর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী মো.খবিরুল ইসলাম।রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় পাঁচুপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
নওগাঁ-৬ (আত্রাই রাণীনগর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী মো.খবিরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, পতিসর কালিগ্রাম, রথীন্দ্রনাথ ইনস্টিটিউট এর প্রধান শিক্ষক মো.আহসান হাবিব, আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি মো.ফরিদুল আমল পিন্টু, সাংবাদিক মজিদ মল্লিক, সাংবাদিক ওমর ফারুক, সাংবাদিক টগর, সাংবাদিক কাজি রহমান, এমরান মাহমুদ প্রত্যয়, পাঁচুপুর ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী শ্রী বিল্পব,উত্তম কুমার, সঞ্জয় কুমার,মানিক চন্দ্র দাস, সঞ্জয় দাস, মিন্টু চন্দ্র দাস, সুবধ চন্দ্র দাস, সুধির চন্দ্র বাশফোর, সুরেশ চন্দ্র বাশফোর, জিতেন চন্দ্র দাস,রাজা বাশফোর, দীপলাল বাশফোর,উত্তম চন্দ্র শীল, বিল্পব চন্দ্র দাস প্রমূখ।
সভায় জামায়াত প্রার্থী মো.খবিরুল ইসলাম বলেন,আমি আপনাদের লোক কে ধনি কে গরিব সেটা বড় কথা নয়।আমি আপনাদের সাথে ছিলাম সাথে আছি সাথে থাকতে চাই। আমি আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম।চেয়ারম্যান পদ থেকে অব্যাহাতি নিয়ে এমপি প্রার্থী হিসেবে আপনাদের পাশে থাকতে চাই।